কেরানীগঞ্জে আঞ্চলিক পাসপোর্ট অফিসে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দালাল চক্রের ৭ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার ও তাদের বিভিন্ন মেয়াদে দণ্ড প্রদান করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলোÑ হানিফ (৪০), উসমান ফারুক মাহিম (২১), মো. রাতুল (২৪), সব্বির (২৫), মোরাদ (২৪), আবুল হাসান (৩৮) ও মো. আরমান (৪৫)। গ্রেপ্তারকৃতদের মধ্যে হানিফ, উসমান ফারুক মাহিম , মো. রাতুল ও সব্বিরকে ২০ দিনের, মোরাদ ও আবুল হাসানকে ১৫ দিনের এবং মো. আরমানকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। র্যাব-১০ এর সহকারী পরিচালক মিডিয়া সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সকাল ১১টায় র্যাব ফোর্সেস সদর দপ্তর, কুর্মিটোলা, ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃতে এবং র্যাব-১০ সদর কোম্পানির সহযোগিতায় দক্ষিণ কেরানীগঞ্জের পাসপোর্ট অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ে একটি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালিত হয়।
এ সময় দালাল চক্রের সক্রিয় ওই ৭ সদস্যকে গ্রেপ্তার করে তাদের বিভিন্ন মেয়াদে দণ্ড প্রদান করা হয়।
কেরানীগঞ্জে পাসপোর্ট অফিসে ৭ দালাল গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার, কেরানীগঞ্জ থেকে
১৭ জুলাই (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
