ঢাকার কেরানীগঞ্জে জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে সভায় অংশগ্রহণ করেন জুলাই আন্দোলনে ছয় শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধারা। এসময় উপস্থিত ছিলেন রাজস্ব সার্কেল সহকারী কমিশনার ভূমি জান্নাতুল মাওয়া, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ সহকারী কমিশনার ভূমি মো. সাজেদ-উল মাহমুদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডক্টর আব্দুস ছাত্তার বেগ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুন্নাহার, মহিলা বিষয়ক কর্মকর্তা মালাবড়াল, উপজেলা সমবায় কর্মকর্তা মহসীন মজুমদারসহ উপজেলা পর্যায়ের সকল সরকারি কর্মকর্তা, কেরানীগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দসহ অন্যান্যরা। সভায় কেরানীগঞ্জ থেকে ৬ জন শহীদদের স্মৃতিস্তম্ভ নির্মাণ, তাদের নামে সড়কের নামকরণ, শহীদ পরিবার ও আহতদের সরকারি বিভিন্ন সাহায্য- সহযোগিতা পাওয়ার বিষয়ে বিশদভাবে আলোচনা করা হয়।
কেরানীগঞ্জে জুলাই দিবস পালন উপলক্ষে আলোচনা সভা
স্টাফ রিপোর্টার, কেরানীগঞ্জ থেকে
১৭ জুলাই (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
