নবীগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত

ফন্ট সাইজ:

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক আলমগীর মিয়া (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ও নবীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে ও আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠায়। গতকাল দিবাগত রাত ১টার দিকে উপজেলার আউশকান্দি এলাকার মুনিম ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোহাম্মদপুর গ্রামের ইছকন্দর আলীর ছেলে। পুলিশ জানায়, সিলেট থেকে ঢাকাগামী লিমন পরিবহনের একটি যাত্রীবাহী বাস আউশকান্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ট্রাকচালকের মৃত্যু হয়। আহত হয় অন্তত ১০ জন। শেরপুর হাইওয়ে থানার ওসি মো. আনিছুর রহমান জানান, বৃষ্টিতে দ্রুতগতিতে চলা বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক ঘটনাস্থলেই নিহত হন।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন