হাইভোল্টেজ সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে শিরোপার আরও কাছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রোমাঞ্চকর এই জয়ের পর লিওনেল মেসিদের আনন্দের মাত্রা দ্বিগুণ করে দিয়েছে ফিফার নতুন র্যাঙ্কিং। মাঠের লড়াইয়ে ফাইনালের টিকিট কাটার পাশাপাশি ফরাসিদের হটিয়ে আবারো ফিফা র্যাঙ্কিংয়ের সিংহাসন পুনরুদ্ধার করেছে আলবিসেলেস্তেরা।
বিশ্বকাপের শুরুতেই ১৮৭৪.৮১ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল মেসিবাহিনী। তবে গত ২রা জুলাই ফরাসিদের দাপটে সিংহাসন হারাতে হয় তাদের। অবশ্য ভাগ্যের চাকা ঘুরতে সময় নেয়নি। সেমিফাইনালে স্পেনের কাছে দিদিয়ের দেশমের ফ্রান্স ২-০ গোলে হেরে যাওয়ায় তাদের শীর্ষস্থান হুমকিতে পড়ে। আর অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ জয়ে ২৬.৯০ রেটিং পয়েন্ট তুলে নেয় আর্জেন্টিনা। ফলে বর্তমানে রেকর্ড ১৯৭০.৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের এক নম্বরে এখন বিশ্বচ্যাম্পিয়নরাই। পরের দুই স্থানে যথাক্রমে স্পেন ও ফ্রান্স। তৃতীয় স্থান নির্ধারণীতে ফরাসিদের বিপক্ষে নামতে যাওয়া ইংল্যান্ড আছে চারে।
এদিকে শেষ ষোলো থেকে বিদায় নেয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ১৮০৪.৯২ পয়েন্ট নিয়ে কোনোমতে পঞ্চম স্থানে রয়েছে। ১৮০৩.৯৯ পয়েন্ট নিয়ে সেলেসাওদের ঘাড়েই নিঃশ্বাস ফেলছে মরক্কো। এছাড়া তালিকার সপ্তম থেকে থেকে দশম স্থানে যথাক্রমে রয়েছে পর্তুগাল, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও মেক্সিকো।
শিরোপা নির্ধারণী ফাইনালে আগামী ১৯শে জুলাই স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এর আগে এই র্যাঙ্কিংয়ের রাজত্ব ফিরে পাওয়া নিশ্চিতভাবেই আর্জেন্টাইন শিবিরে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে।
