চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূরুল আমিন জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করে সকলের মুখ উজ্জ্বল করেছেন। গত ১৫ই জুলাই বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে সোনার মেডেল পরিয়ে দেন। দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিশুদের সৃজনশীল বিকাশ, উদ্ভাবনী কার্যক্রমে ধারণা প্রদান ও শিক্ষাব্যবস্থায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পদকে ভূষিত করা হয়। দেশের সর্বোচ্চ পর্যায়ে এই স্বীকৃতি অর্জনের মাধ্যমে তিনি শুধু নিজ বিদ্যালয়ে নয়, সমগ্র জেলার জন্য গৌরব বয়ে এনেছেন। তার এই অর্জনে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, শিক্ষক সমাজ, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। নূরুল আমিন বলেন, তার এই অর্জন ছিল বহু দিনের স্বপ্ন ও নিরলস পরিশ্রমের ফসল। এই অর্জনের পেছনে যে সকল শিক্ষা কর্মকর্তা, শিক্ষক ও অভিভাবক অনুপ্রেরণা দিয়েছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উপজেলার আশরাফপুর গ্রামের তালুকদার বাড়ির মরহুম আবদুর রব তালুকদার ও রহিমা বেগমের বড় ছেলে।
প্রাথমিকের দেশসেরা সহকারী শিক্ষক নূরুল আমিন
চাঁদপুর সংবাদদাতা
১৭ জুলাই (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
