মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ। জুলাইয়ের চেতনা অর্থাৎ আবু সাঈদ, ওয়াসিম আকরামসহ ১৪শ’ শহীদের শাহাদতবরণের চেতনা হবে আগামী দিনে গণতন্ত্রকে সুসংহত করা, দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাওয়া। বৃহস্পতিবার জুলাই শহীদ দিবস উপলক্ষে সকালে রংপুর জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারি দল দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে যেমন কাজ করছে, তেমনি বিরোধী দলও আমাদের সার্বিক সহযোগিতা করছে। আমরা সরকারি দল ও বিরোধী দল মিলেই গণতন্ত্রকে যেমন প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই, তেমনি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই। এখন বিরোধী দল মাঝে মধ্যে সংসদে যে মেঠো বক্তৃতা করেন সেটা তো তাদের রাজনৈতিক বক্তব্য। মন্ত্রী বলেন, বর্তমান জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের প্রতি সম্মান জানিয়েই কাজ করে যাচ্ছে। আর সেজন্যই জুলাইয়ের চেতনাকে বাস্তবায়নের জন্য আমরা কাজ করছি। জুলাই শহীদ দিবসকে আমরা চেতনায় ধারণ করি ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য চেতনায় লালন করে এগিয়ে যাবো। ১৬ই জুলাই নিয়ে মন্ত্রী বলেন, ঐতিহাসিক ১৬ই জুলাই, বেদনাবিধুর ১৬ই জুলাই, সংগ্রামের ১৬ই জুলাই, বিদ্রোহের ১৬ই জুলাই, ফ্যাসিবাদ পতনের অগ্রযাত্রায় ১৬ই জুলাই। দু’বছর আগের আজকের এই দিনে রংপুরের আবু সাঈদ, চট্টগ্রামের ওয়াসিম আকরামের আত্মত্যাগ জুলাই আন্দোলনে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে। এই গণতন্ত্র পুনরুদ্ধাদের জয়যাত্রাকে সম্মান জানিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আজকের এই দিনটিকে জাতীয় শহীদ দিবস, জুলাই শহীদ দিবস ঘোষণা করেছে। এ সময় উপস্থিত ছিলেনÑ পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামুসহ অন্যরা। জুলাই স্মৃতিস্তম্ভে বিভিন্ন রাজনৈতিক দল, জুলাই শহীদ পরিবারসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী শ্রদ্ধা নিবেদন করেন।
‘জুলাই সনদ বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ’
স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
১৭ জুলাই (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
