পদ হারালেন অস্ত্রসহ আটক সেই যুবদল নেতা

পদ হারালেন অস্ত্রসহ আটক সেই যুবদল নেতা

ফন্ট সাইজ:

চট্টগ্রামের লোহাগাড়ায় অস্ত্রসহ আটকের ঘটনায় যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনীকে দল থেকে বহিষ্কার করেছে কক্সবাজার জেলা যুবদল। গত বুধবার রাতে কক্সবাজার জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আয়াত উল্লাহ হুমাইনী কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়ন যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় নীতিমালার পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হুমাইনীকে বদরখালী ইউনিয়ন যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক পদ, প্রাথমিক সদস্যপদসহ দলের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। এতে আরও বলা হয়, কক্সবাজার জেলা যুবদলের সভাপতি এডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল ও সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসানের নির্দেশনায় এ সাংগঠনিক সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চুনতি এলাকায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে দু’টি দেশীয় অস্ত্রসহ আয়াত উল্লাহ ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত অন্য দুজন হলেনÑ লক্ষ্মীপুর জেলার হোসাইন আহমেদ (৪২) ও ময়মনসিংহ জেলার আসাদুজ্জামান। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এ নিয়ে নানা আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। পরে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা নথিভুক্ত করে আদালতে প্রেরণ করে।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন