গত বুধবার জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার প্রধান কার্যালয়ের মাঠ প্রাঙ্গণে বিভিন্ন জেলা থেকে আগত এবং ঢাকা মহানগরীর বিভিন্ন নিম্নস্থানে বসবাসকারী ১৫০ জন দৃষ্টি প্রতিবন্ধীকে ১৫ দিন থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়। বন্যার পানি কমে যাওয়ায় এবং আবহাওয়া ভালো হবার পর তাদের প্রত্যেককে ৪৫০০ টাকা করে নগদ অর্থ প্রদান করে বিদায় দেওয়া হয়। যদি সংস্থার কার্যক্রমকে গতিশীলভাবে পরিচালনা করা যেত তাহলে সকল জেলায় গিয়ে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণের ব্যবস্থা করা যেত। যা গত ২০২৪-এর বন্যায় করা হয়েছিলো। বর্তমানে প্রশাসক নিযুক্ত থাকায় সংস্থার কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে না। এই অর্থ কমিটিসহ বিভিন্ন বন্ধুদের নিকট থেকে সংগ্রহ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মো: আইউব আলী হওলাদার, মহাসচিব, জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা, কেন্দ্রীয় কমিটি ঢাকা । আরও উপস্থিত ছিলেন শ্রী মাধব চন্দ্র সরকার, আবু আলেম মাতুব্বর, গফফার হোসেন, মোঃ মখলেছুর রহমান প্রমুখ।
আর্থিক সহায়তা পেলেন দৃষ্টি প্রতিবন্ধীরা
১৭ জুলাই (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
