মৌলভীবাজারে বন্যার্তদের মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ

মৌলভীবাজারে বন্যার্তদের মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ

ফন্ট সাইজ:

সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে মৌলভীবাজার জেলার বন্যাকবলিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশেষ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার মৌলভীবাজার সদর থানাধীন ৭নং চাঁদনীঘাট ইউনিয়নের গুজারাই গ্রামের হযরত শাহ হাজী কামাল উদ্দিন (রহ.)-এর মোকাম সংলগ্ন এলাকায় এই বিশেষ মেডিকেল ক্যাম্পের কার্যক্রম শুরু হয়। ক্যাম্পে স্থানীয় বন্যাদুর্গত মানুষের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হচ্ছে।

মৌলভীবাজার পুলিশ হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার ও মেডিকেল টিম এ কার্যক্রম পরিচালনা করছেন। পর্যায়ক্রমে জেলার অন্যান্য বন্যাকবলিত এলাকাতেও একই ধরনের বিশেষ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালিত হবে। দুর্যোগকালীন সময়ে বন্যার্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ মানবিক দায়িত্ব পালনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমানের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন