ইসকন সিলেটের উদ্যোগে গতকাল দুপুরে রথযাত্রা মহোৎসবের উদ্বোধন করা হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, এবং সুধীজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সভাপতিত্ব করেন ইসকন বাংলাদেশের সহ-সভাপতি পূজ্যপাদ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ। প্রধান বক্তা ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী। প্রধান অতিথি মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন- এই বাংলাদেশ সবার। সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের ঐতিহ্যই আমাদের শক্তি। সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালন করবেÑ এটাই আমাদের প্রত্যাশা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ইসকন বাংলাদেশের রিসলভের চেয়ারম্যান যুগধর্ম দাস, ইসকন বাংলাদেশের ক্রাইসিস ম্যানেজমেন্টের চেয়ারম্যান ঋষিকেশ গৌরাঙ্গ দাস, দুর্যোগ ব্যবস্থাপনা ও সমাজসেবা বিভাগের সম্পাদক বুদ্ধি গৌর দাস অধিকারী, সিলেটের হিন্দু বিভাগীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, সিলেট বিভাগীয় কমিটির বিবাহ ব্যবস্থাপনা বিভাগের সদস্য বলদেব কৃপা দাস অধিকারী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. নুরেন জামান চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. এনামুল হক, ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি এএস মিজানুর রহমান, সিলেট জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ইশতাক সিদ্দিকী এবং সিলেট জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ইশতিহার আহমদ সিদ্দিকী। স্বাগত বক্তব্য দেন ইসকন সিলেট ইয়ুথ ফোরামের কো-অর্ডিনেটর দেবর্ষি শ্রীবাস দাস ব্রহ্মচারী। অনুষ্ঠান সঞ্চালনা করেন দেবামৃত নিতাই দাস ব্রহ্মচারী।
সিলেটে রথযাত্রায় আরিফুল হক
সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের ঐতিহ্যই আমাদের শক্তি
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১৭ জুলাই (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
