বন্যার্তদের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিলো বাড়বকুণ্ড হাই স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ

ফন্ট সাইজ:

বন্যাকবলিত বাঁশখালী উপজেলার ১২ নম্বর শেখেরখীল ইউনিয়নের ১০০টি অসহায় পরিবারের ঘরে ঘরে গিয়ে ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছেন প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা। গত বুধবার কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ মানবিক কার্যক্রমে অংশ নেন সহকারী প্রধান শিক্ষক বিজয় কুমার দেব, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, ওমানপ্রবাসী আবু বক্কর সিদ্দিক এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তের সন্ধানে বাঁশখালী’র সদস্যরা।

এ সময় দুর্গত পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেয়ার পাশাপাশি তাদের খোঁজখবর নেন তারা। কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম বলেন, শিক্ষা শুধু শ্রেণিকক্ষের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের মানবিক ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলাও শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব। সেই লক্ষ্য থেকেই শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এ ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। তিনি বলেন, ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে থেকে মানবিক সহায়তা অব্যাহত রাখবে প্রতিষ্ঠানটি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন