পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, বিএনপি সরকার নারীদের জন্য ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। পর্যায়ক্রমে আরও নারীদের জন্য এই সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে। যাতে তারা স্বাবলম্বী হতে পারে। বৃহস্পতিবার দুপুরে নগরকান্দা উপজেলা হলরুমে ২০২৫-২৬ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় সেলাই মেশিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। তিনি আরো বলেন, বর্তমান সরকার প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠের ব্যবস্থা করবে। যাতে আমাদের উঠতি বয়সের যুবকরা খেলাধুলার মধ্যে থাকতে পারে। এতে করে মাদকসহ বিভিন্ন ধরনের ক্ষতিকর প্রভাব থেকে তারা মুক্ত থাকবে।
নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন এর সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, নগরকান্দা থানা সার্কেলের সহকারী পুলিশ সুপার আল ফাহাদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, নগরকান্দা থানা অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদ, নগরকান্দা উপজেলা বিএনপি সহ সভাপতি সভাপতি আলীমুজ্জামান সেলু, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হেলাল, নগরকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহমুদুল হাসান মিরান, নগরকান্দা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রবিউল ইসলাম বাবু প্রমুখ। পরে প্রধান অতিথি ও অতিথিদের সঙ্গে নিয়ে নগরকান্দা উপজেলার নারীদের মধ্যে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন।
