বিবিসিতে ইংল্যান্ডের হার দেখেছেন ২ কোটি ৪০ লাখ দর্শক

বিবিসিতে ইংল্যান্ডের হার দেখেছেন ২ কোটি ৪০ লাখ দর্শক

ফন্ট সাইজ:

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের রোমাঞ্চকর ম্যাচটি রেকর্ড সংখ্যক দর্শক উপভোগ করেছে। বুধবার সন্ধ্যায় বিবিসির সম্প্রচারে ম্যাচটি সর্বোচ্চ ২ কোটি ৪০ লাখ (২৪ মিলিয়ন) দর্শক একসঙ্গে দেখেছেন। গার্ডিয়ানের লাইভ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বার্তা সংস্থা পিএ জানিয়েছে, এটি চলতি বছরের সর্বোচ্চ দর্শকপ্রিয় সরাসরি টেলিভিশন সম্প্রচার। বিবিসি ওয়ান এবং বিবিসি আইপ্লেয়ারে ম্যাচটি গড়ে ২ কোটি ২১ লাখ (২২.১ মিলিয়ন) দর্শক দেখেছেন।

এছাড়া ২০২১ সালে ইউরো ২০২০-এর ফাইনালে ইতালির কাছে ইংল্যান্ডের হারের পর এটিই বৃটেনে কোনো সরাসরি অনুষ্ঠানের সর্বোচ্চ টেলিভিশন দর্শকসংখ্যা।
আগামী রোববার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বিবিসি ও আইটিভি। বিবিসির সম্প্রচারের উপস্থাপনা করবেন গ্যাবি লোগান।
অন্যদিকে, মার্ক চ্যাপম্যান বিশ্বকাপ ফাইনালের সম্প্রচারের পরিবর্তে যুক্তরাজ্যে ফিরে বিবিসি রেডিও ৫ লাইভে ওপেন চ্যাম্পিয়নশিপ গলফ টুর্নামেন্টের শেষ দিনের সম্প্রচারের দায়িত্ব পালন করবেন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন