সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে যা বললেন লঙ্কান অধিনায়ক

সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে যা বললেন লঙ্কান অধিনায়ক

ফন্ট সাইজ:

টানা তিন জয়ে বিশ্বকাপ শুরু করেও শেষ রক্ষা হলো না। নিউজিল্যান্ডের কাছে ৬১ রানের বড় হারে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিলো সহ-আয়োজক শ্রীলঙ্কা। ঘরের মাঠে এমন ভরাডুবির পর কান্নায় ভেঙে পড়েন লঙ্কান সমর্থকরা। সমর্থকদের এই প্রত্যাশা পূরণ করতে না পারায় ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ক্ষমা চান অধিনায়ক দাসুন শানাকা। আবেগপ্রবণ কণ্ঠে শানাকা বলেন, ‘দলের সবাই চেয়েছিল সেমিফাইনালে খেলতে। বিশেষ করে ঘরের মাঠে বিশ্বকাপ হওয়ায় আমাদের ওপর অনেক প্রত্যাশা ছিল। কিন্তু আমরা সমর্থকদের সেই খুশি দিতে পারিনি। আমরা যা চেয়েছিলাম তার বিচার করতে পারিনি। এর জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।’

বিদায়ের বেদনায় পুড়তে থাকা শানাকা বলেন, ‘শ্রীলঙ্কার মাটিতে সম্ভবত আমাদের এই দলের আর কেউ কোনোদিন বিশ্বকাপ খেলার সুযোগ পাবে না। আমরা সবাই চেয়েছিলাম দেশের মাটিতে বিশেষ কিছু করতে, কিন্তু তা আর হলো না।’

ম্যাচ শেষে স্টেডিয়ামের বাইরে সমর্থকদের নেতিবাচক মন্তব্য ও সমালোচকদের ওপরও ক্ষোভ ঝাড়েন শানাকা। তিনি বলেন, ‘বাইরে প্রচুর নেতিবাচকতা ছড়িয়ে আছে। অনেকে ম্যাচ না দেখেই মাইক হাতে দাঁড়িয়ে যা খুশি বলে দিচ্ছেন। ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের জন্য এগুলো বড় ক্ষতি।’

নিউজিল্যান্ডের দেয়া ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গতকাল মাত্র ১০৭ রানেই গুটিয়ে যায় লঙ্কানরা। কিউই স্পিনারদের তোপে পড়ে সুপার এইটের প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে ছিটকে যায় শানাকার দল।

আকিল ভুইয়া

৩ মাস আগে

বাংলাদেশের বিপক্ষে ভোট দাওয়ার নতিজা

মন্তব্য করুন