তেলুগু রীতিতে বিয়ে করলেন বিজয়-রাশমিকা

তেলুগু রীতিতে বিয়ে করলেন বিজয়-রাশমিকা

ফন্ট সাইজ:

ভারতের দক্ষিণী চলচ্চিত্রের আলোচিত তারকা জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মন্দানা তেলুগু রীতিতে বিয়ে করেছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজস্থানের উদয়পুরে এক রাজকীয় অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সেরেছেন তারা। জানা গেছে, আজ বিকেল ৪ টা নাগাদ রাশমিকার পরিবারের কর্নাটকের কোডাভা নিয়মানুসারে বিয়ে হবে। এই তারকা জুটির বিয়েতে আদ্যোপান্ত রয়েছে খাঁটি দক্ষিণী ছোঁয়া। খাবার মেনু থেকে সাজপোশাক সব কিছুতে নিজেদের শিকড় আঁকড়ে অনুষ্ঠানে মেতেছে দুই পরিবার। উল্লেখ্য, তারকা যুগলের বিয়ের মেনুতে থাকবে দক্ষিণী খাবারের আয়োজন। ওয়েলকাম ড্রিংকে থাকছে নারকেল পানি। ভূরিভোজ হবে কলাপাতায়। থাকবে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ও কর্নাটকের নানা সুস্বাদু খাবার।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন