প্রথমবার একসঙ্গে শুভ-পায়েল

প্রথমবার একসঙ্গে শুভ-পায়েল

ফন্ট সাইজ:

প্রথমবার জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল। জাহিদ প্রীতম পরিচালিত চরকি অরিজিনাল ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’-এ দেখা যাবে তাদের। এই ফিল্মের মাধ্যমে দীর্ঘদিন পর আবারো চরকির কোনো কনটেন্টে কাজ করছেন আরিফিন শুভ। অন্যদিকে, চরকির কোনো কনটেন্টে প্রথমবার যুক্ত হয়েছেন অভিনেত্রী কেয়া পায়েল। মিনিস্ট্রি অব লাভ’র ব্যানারে ‘হ্যাপিলি ম্যারিড’ হতে যাচ্ছে সপ্তম ফিল্ম এবং এর সহ-প্রযোজনায় আছে প্রযোজনা প্রতিষ্ঠান ছবিয়াল। সমকালীন জীবনের জটিলতা, পারিবারিক সম্পর্কের চিরন্তন বন্ধন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকে এ কনটেন্টে এক সুতোয় বাঁধা হয়েছে বলে জানান নির্মাতা। ‘হ্যাপিলি ম্যারিড’ ফিল্মে আরিফিন শুভ অভিনয় করছেন আনিস চরিত্রে। তাকে সচরাচর অ্যাকশন লুকে বা আলফা মেইল হিসেবে দেখা যায়। কিন্তু এখানে তাকে দেখা যাবে সিগমা মেইল (স্বাধীন, আত্মনির্ভরশীল ও একাকী জীবনযাপন করা পুরুষ) চরিত্রে।

আরিফিন শুভ বলেন, ‘উনিশ ২০’র পর চরকির সঙ্গে নতুন কাজ করছি। রমকম ঘরানার কাজ এটা। শুধু বলার জন্য বলা না, এ রকম চরিত্রে আগে কাজ করিনি। দর্শকরা সাধারণত আমাকে যেভাবে দেখে অভ্যস্ত, এখানে আমাকে সেভাবে দেখা যাবে না। বরং চরিত্রটি মফস্বলের অত্যন্ত দায়িত্বশীল এক যুবকের, যার পুরো পৃথিবী জুড়েই রয়েছেÑ পরিবার, ছোট ভাইবোন ও প্রিয় মানুষরা। কেয়া পায়েল বলেন, বেশ কিছু কারণে খুব ভালো লাগছে। প্রথমত, আমার সহশিল্পী আরিফিন শুভ ভাই। দ্বিতীয়ত, চরকির সঙ্গে এটা আমার প্রথম কাজ। তৃতীয়ত, এর নির্মাতা জাহিদ প্রীতম। ফিল্মে নিজের চরিত্রটি নিয়ে অভিনেত্রী বলেন, আমার চরিত্রটা প্রেমে পড়ার মতো। আর আমার অভিনয়ের অনেকগুলো লেয়ার আছে। সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে, দর্শক আমাকে অনেকভাবেই দেখেছেন, আবারো একটু ভিন্নভাবে দেখবেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন