এবার বিশ্বকাপের উন্মাদনাটা একটু বেশি- আবুল হায়াত

তারকার চোখে বিশ্বকাপ

এবার বিশ্বকাপের উন্মাদনাটা একটু বেশি- আবুল হায়াত

ফন্ট সাইজ:

চলছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। এই উন্মাদনায় ভাসছেন বিশ্বের ফুটবলপ্রেমীরা। বাদ যাননি তারকারাও। প্রিয় দল, খেলোয়াড় ও এবারের বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন গুণী অভিনেতা আবুল হায়াত। তার পছন্দের দল ব্রাজিল। বুঝতে শেখার পর থেকেই তিনি ব্রাজিল সমর্থন করেন। তাদের খেলা দারুণ লাগে এ অভিনেতার। আবুল হায়াত বলেন, আমি শুরু থেকেই ব্রাজিলের খেলার ভক্ত। আমার প্রথম পছন্দের দল এটি।

তবে আর্জেন্টিনার খেলাও ভালো লাগে, কিন্তু প্রিয় দল কিংবা পছন্দের দল হচ্ছে ব্রাজিল। ইউরোপিয়ান ক্লাবের খেলা নিয়মিত দেখি। বিশ্বকাপ ফুটবলের জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করি। ওদের খেলা যখন দেখি, তখন ভাবি কবে যে আমাদের ছেলেরা ওই রকম করে খেলতে পারবে। এবার ব্রাজিল খুব একটা নিজেদের মেলে ধরতে পারেনি। তারা নকআউট পর্বে বিদায় নিয়েছে। কষ্ট পেয়েছি। তবে অন্য দলগুলো ভালো খেলছে। এরইমধ্যে স্পেন সেমিফাইনালে উঠেছে। আমার মনে হচ্ছে, এবার বিশ্বকাপের উন্মাদনাটা সবার ভেতর একটু বেশি। বিশেষ করে আমাদের দেশে। তবে ফাইনালে একটা জমজমাট খেলা হবে সেই আশা করতেই পারি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন