চার দশকের বেশি সময় পর অভিনয়ে ফিরছেন নাট্যনির্দেশক সৈয়দ জামিল আহমেদ। স্পর্ধা একাডেমির ‘গোলমাথা আর চোখামাথা’ নাটকে একটি অতিথি চরিত্রে তাকে একজন বিচারকের ভূমিকায় দেখা যাবে। জার্মান নাট্যকার বের্টল্ট ব্রেখটের নাটকটি অনুবাদ করেছেন অনিরুদ্ধ অনু। পরিকল্পনা ও নির্দেশনা দিচ্ছেন মহসিনা আক্তার। বাংলাদেশ মহিলা সমিতির মিলনায়তনে আগামী ২৩শে জুলাই থেকে ২৫শে জুলাই পর্যন্ত তিনদিনে নাটকটির পাঁচটি প্রদর্শনী রয়েছে।
অভিনয়ে ফিরছেন জামিল আহমেদ
স্টাফ রিপোর্টার
১৬ জুলাই (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
