জামালপুরে শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক

জামালপুরে শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক

ফন্ট সাইজ:

মাদারগঞ্জে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে স্বপন মিয়া (৩৮) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বুধবার দুপুরে উপজেলার সিধুলী ইউনিয়নের চর লোটাবর এলাকায় এ ঘটনা ঘটে।

স্বপন মিয়া একই এলাকায় মামার বাড়িতে থাকতো। তার বাবার পরিচয় পাওয়া না গেলেও মা মৃত মমেনা বেগম বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে শিশুকে তার মা ঘরে না পেয়ে বাড়ির আশেপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশে একটি কলাবাগানের ভেতর শিশুটিকে ধর্ষণেরত অবস্থায় দেখতে পান তিনি। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে স্বপনকে হাতেনাতে আটক করে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে থানায় নিয়ে যায়।

সিধুলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার মাহাবুবুর রহমান রকি জানান, দুপুরে বাড়ির পাশে জঙ্গলে শিশুটিকে একা পেয়ে স্বপন এ ঘটনা ঘটায়। স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। তবে স্বপন মানসিকভাবে ভারসাম্যহীন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্নেহাশীষ রায় বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করেছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে । এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের অভিযোগের সাপেক্ষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন