ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে এসেছিলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ডিজি। মঙ্গলবার সুন্দরবন লাগোয়া ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে যান বিএসএফের ডিজি প্রবীণ কুমার। সূত্রের খবর, সীমান্তে বিএসএফ কতটা প্রস্তুত আছে, বেড়া বসানোর কাজ কেমন চলছে, গ্রিড ব্যবস্থা খতিয়ে দেখেন তিনি। তার সঙ্গে ছিলেন বিএসএফ'র উচ্চপদস্থ কর্মকর্তারাও।
উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে বিভিন্ন এজেন্সির মধ্যে সমন্বয়ের উপরে জোর দিয়েছেন তিনি। সেইসঙ্গে স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন বিএসএফের ডিজি।
এই আবহে মঙ্গলবার সীমান্তে বিএসএফ-এর হাতে জমি হস্তান্তরের বিষয়ে তথ্য দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে জমি দেয়া নিয়ে চরম টালবাহানা চলত। এখন সরকার পালটাতেই মুহূর্তের মধ্যেই জমি হস্তান্তর করা হচ্ছে। মুখ্যমন্ত্রী ৯টি জেলার বিস্তারিত পরিসংখ্যান পেশ করে জানিয়েছেন, ২০২৬ সালের ১৪ জুলাই পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে প্রায় ১,০২৫ একর জমি তুলে দেয়া হয়েছে। সরকার গঠনের সময় তিনি বলেছিলেন, ৪৫ দিনের মধ্যেই বিএসএফ-এর হাতে কাঁটতোরের বেড়া তৈরির জন্য প্রযোজনীয় জমি হস্তান্তর করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, ‘জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্তকে সুদৃঢ় করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়। ভারত-বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত রাখার যে প্রতিশ্রুতি দিয়েছি আমরা, তারই অংশ হিসেবে প্রয়োজনীয় অত্যাধুনিক কাঁটাতারের বেড়া নির্মাণের লক্ষ্যে বিএসএফ-এর হাতে জমি হস্তান্তরের প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছি।’
কাঁটাতারের বেড়ার জন্য ১০২৫ একর জমি হস্তান্তরের ঘোষণা
ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে বিএসএফ'র ডিজি
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
ভারত
৩ ঘন্টা আগে
১৫ জুলাই (বুধবার), ২০২৬, ৪ঃ১৪ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
