সাইন্সল্যাব মোড় অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধ

‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

সাইন্সল্যাব মোড় অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধ

ফন্ট সাইজ:

পূর্বঘোষিত ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালনের অংশ হিসেবে রাজধানীর সাইন্সল্যাব মোড় অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার দুপুর আড়াইটার দিকে এ অবরোধ করেন তারা।

এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন মানুষ। সাইন্সল্যাব মোড়ের আশপাশে তীব্র যানজট সৃষ্টি হয়। 

এ সময় শিক্ষার্থীদের ভিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। 

এর আগে গতকাল বৈরী আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়া এবং ত্রুটিপূর্ণ প্রশ্নপত্রে পরীক্ষা নেয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

এদিন রাত পৌনে ১০টার দিকে রাজধানীতে একদল শিক্ষার্থী নতুন কর্মসূচি দিয়ে বিক্ষোভ শেষ করেন।
নতুন কর্মসূচি নিয়ে তারা বলেছিলেন, আজ বুধবারের নির্ধারিত পরীক্ষা স্থগিত না করলে বেলা তিনটা থেকে ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালন করা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন