৩০ বছরে এটিএন বাংলা

৩০ বছরে এটিএন বাংলা

ফন্ট সাইজ:

পথচলার ২৯ বছর পূর্ণ করে আজ ৩০ বছরে পদার্পণ করছে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। ‘অবিরাম বাংলার মুখ’ স্লোগানকে বুকে ধারণ করে ১৫ই জুলাই ১৯৯৭ সালে যাত্রা শুরু করে চ্যানেলটি। ঐদিন বিশ্বব্যাপী প্রথম বাংলা ভাষা’র সম্প্রচার ঘটে জনপ্রিয় এই বাংলাদেশি চ্যানেলটির মাধ্যমে। নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং অনুষ্ঠান প্রচার এটিএন বাংলা নিজের স্থান ধরে রেখেছে।

বিনোদনের পাশাপাশি শিল্প, সংস্কৃতি, রাজনীতি, উন্নয়ন, শিক্ষা, খেলাধুলা, সমাজ, সংস্কৃতি নিয়ে মানসম্মত অনুষ্ঠান প্রচারের বিষয়ে বারবরই প্রাধান্য দিয়েছে। দীর্ঘ পথপরিক্রমায় এটিএন বাংলার অর্জন অনেক। এরমধ্যে উল্লেখযোগ্য হলো ২০০৪ সালের ২২শে নভেম্বর ‘আমরাও পারি’ অনুষ্ঠানের জন্য ছোট পর্দার অস্কার খ্যাত এমি অ্যাওয়ার্ড অর্জন। এ ছাড়াও অসংখ্য সম্মাননা রয়েছে চ্যানেলটির প্রাপ্তির তালিকায়। বর্ষপূর্তি উদ্‌যাপন উপলক্ষে আজ বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে এটিএন বাংলা।

সকাল ৭-৩০ প্রচার হবে প্রভাতী ম্যাগাজিন অনুষ্ঠান ‘চায়ের চুমুকে’, ৯ টায় প্রচার হবে আমরা করবো জয়-এর বিশেষ অনুষ্ঠান, ১১ টায় প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘সেলিব্রেশন এর ছোঁয়া’, দুপুর ২-৪০ মিনিটে প্রচার করা হবে শাকিব খান অভিনীত ব্লকবাস্টার হিট চলচ্চিত্র ‘বরবাদ’। এটিএন বাংলার প্রথম ধারাবাহিক নাটক সাত নম্বর বাড়ি’র অভিনয় শিল্পীদের নিয়ে অনুষ্ঠান ‘পুরানো সেই দিনের কথা’ প্রচার হবে বিকাল ৫-৩০ মিনিটে। এর বাইরেও আরও বেশ কিছু বিশেষ অনুষ্ঠান থাকছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন