মেসি একজন ম্যাজিকেল খেলোয়াড়: পূর্ণিমা

তারকার চোখে বিশ্বকাপ

মেসি একজন ম্যাজিকেল খেলোয়াড়: পূর্ণিমা

ফন্ট সাইজ:

চলছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। এই উন্মাদনায় ভাসছেন বিশ্বের ফুটবলপ্রেমীরা। বাদ যাননি তারকারাও। প্রিয় দল, খেলোয়াড় ও এবারের বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। তিনি বরাবরই আর্জেন্টিনার সমর্থক। প্রতিবারই প্রিয় দলের খেলা আয়োজন করে উপভোগ করেন। এবারো হয়েছে তাই। আর্জেন্টিনার খেলার দিনটি আনন্দে-উচ্ছ্বাসে কাটান তিনি।

মেসি পূর্ণিমার প্রিয় খেলোয়াড়। এ বিষয়ে পূর্ণিমা বলেন, এবারের বিশ্বকাপটা বেশ উপভোগ করছি। কফিশপে বসে ম্যাচগুলো উপভোগ করার চেষ্টা করছি। আর্জেন্টিনার জার্সি পরে দলটির খেলা উপভোগ করার মজাই আলাদা। আমি ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক। এবার আমার প্রিয় এ দল দুর্দান্ত খেলছে।

মেসি সর্বোচ্চ ভালো খেলাটা উপহার দিচ্ছে। পাশাপাশি পুরো দলই খুব ব্যালান্সড মনে হয়েছে। অনেকে বলেছেন, আর্জেন্টিনা মেসিনির্ভর দল। কিন্তু শেষ ম্যাচে সেটি ভুল প্রমাণিত হয়েছে। সুইজারল্যান্ডের সঙ্গে ৩ গোলই দিয়েছেন অন্যরা। এটা খুব ইতিবাচক একটি দিক। তারপরও মেসি একজন ম্যাজিকেল খেলোয়াড়। তিনি একটি খেলার হিসাবনিকাশ যেকোনো সময় বদলে দিতে পারেন। আমার বিশ্বাস আর্জেন্টিনা এবার বিশ্বকাপ নেবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন