অস্বস্তিতে শ্রাবন্তী

অস্বস্তিতে শ্রাবন্তী

ফন্ট সাইজ:

টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা ও গ্রেপ্তারের ঘটনায় অস্বস্তি প্রকাশ করেছেন অভিনেত্রী। একইসঙ্গে অভিযুক্তের সঙ্গে ভবিষ্যতে আর কোনো ধরনের সম্পর্ক না রাখার ঘোষণা দিয়েছেন তিনি। সম্প্রতি সামাজিক মাধ্যমে দেয়া এক বিবৃতিতে শ্রাবন্তী জানান, ২০২৪ সাল থেকে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা তার অনুষ্ঠান ও দৈনন্দিন কাজের সমন্বয়ের দায়িত্ব পালন করছে।

ওই সংস্থার মাধ্যমেই অভিযুক্ত ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। অভিনেত্রী লেখেন, সম্প্রতি জানতে পেরেছি, ওই ব্যক্তি অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এই খবর আমাকে খুবই অস্বস্তিতে ফেলেছে। তার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমি কিছুই জানতাম না। ঘটনার পর আমি সিদ্ধান্ত নিয়েছি, ভবিষ্যতে তার সঙ্গে আর কোনোভাবেই যুক্ত থাকবো না। বিষয়টি সংশ্লিষ্ট ম্যানেজমেন্ট সংস্থাকেও জানিয়েছি। এদিকে, অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে জামিন-অযোগ্য ধারায় মামলা হয়েছে। সোমবার তাকে হাওড়া আদালতে হাজির করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগকারী নারী ও অভিযুক্ত একই ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানে কর্মরত। অভিযোগ অনুযায়ী, গত ১২ই এপ্রিল কাজের সূত্রে অভিযোগকারী চ্যাটার্জিহাটে অভিযুক্তের বাসায় গেলে সেখানে তাকে ধর্ষণ করা হয়। পরে ১২ই জুন তিনি পশ্চিমবঙ্গের চ্যাটার্জিহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু করে এবং রোববার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন