শেখ হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’, তার জন্য নিশ্চিত করা হবে ন্যায়বিচার

জাহেদ উর রহমান

শেখ হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’, তার জন্য নিশ্চিত করা হবে ন্যায়বিচার

ফন্ট সাইজ:

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, ‘ওনার (শেখ হাসিনা) আসার ব্যাপারে আমরা যেহেতু চেষ্টা করছি, উনি যদি আসেন ওয়েলকাম। আমরা শুরু থেকে একটা কথা বলছি, স্বাগত জানাচ্ছি বলে অনেকে ফটোকার্ড করে বলবেন আমরা ওনাকে খুব...স্বাগত জানাচ্ছি আমরা জাস্টিস (ন্যায়বিচার), এ কথাটি এক দিন আগেও বলেছি, আমরা তার জন্য জাস্টিস নিশ্চিত করতে চাই, ইনসাফ নিশ্চিত করতে চাই।’

মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাদের নিয়ে ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। দেশে ফেরা নিয়ে শেখ হাসিনার এই ঘোষণাকে সরকার কীভাবে দেখচ্ছে, এক সাংবাদিককের এ প্রশ্নে জবাব দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

জাহেদ উর রহমান বলেন, ‘তার (শেখ হাসিনা) মৃত্যুদণ্ড হয়েছে, তিনি আসবেন, তাকে যদি আমরা প্রত্যর্পণ করে আনতে পারি, আমরা সেই চেষ্টা করছি।’

উপদেষ্টা বলেন, ‘স্বচ্ছ বিচারের মাধ্যমে সব প্রক্রিয়া চলবে। এ দেশের জনগণ যেটা চায় মৃত্যুদণ্ড যেন বহাল থাকে, কার্যকর হবে, সেটাও জনগণ দেখতে চায়। আর যদি আদালতে তিনি প্রমাণ করতে পারেন তিনি অপরাধী নন, আদালত যদি শেষ পর্যন্ত অন্য শাস্তি দেন অথবা তাঁকে খালাস দেন, সেটাও হবে।’


হেদায়েত উল্লাহ

২ ঘন্টা আগে

তথ্য উপদেষ্টা যদি তথ্য উপদেষ্টা না হয়ে আইন উপদেষ্টা হতেন তা হলে নিশ্চিত শেখ হাসিনার ফাসি মওকুফ।

মন্তব্য করুন