শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এবার ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীরা
ছবি: আবু সুফিয়ান জুয়েল

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এবার ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীরা

ফন্ট সাইজ:

টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এবার রাজধানীর বকশীবাজারে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়েছেন তারা। মঙ্গলবার বেলা পৌনে ৩টার দিকে অবস্থান নেন শিক্ষার্থীরা।

সেখানে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন ও ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান দেন।

এর আগে এদিন সকাল থেকে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ, বিক্ষোভ ও সমাবেশ করেছেন। সকালে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীরা অবরোধ করেন। পরে মিছিল নিয়ে শিক্ষা ভবন ঘেরাওয়ের উদ্দেশে যান। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের সামনে পুলিশের বাধার মুখে পড়ে। এরপর শিক্ষার্থীরা পলাশীর মোড় হয়ে ঢাকা বোর্ডের সামনে যান।

এছাড়া শিক্ষার্থীরা রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে বিক্ষোভ শুরু করেন। পড়ে সড়ক অবরোধ করেন তারা। এতে আব্দুল্লাহপুর পর্যন্ত সড়কে যানজট সৃষ্টি হয়।


Arefin Siddiqui

২ ঘন্টা আগে

well said

MD Khan

২ ঘন্টা আগে

পাহাড়ি ঢল বন্যা বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগ এসবের মধ্যে বিক্ষোভ করা যায় মিছিল করা যায়। পরীক্ষা দেওয়া যায় না।লেখাপড়া করতে ভালো লাগেনা।শুধু বাঁদরাম করতে ভাল লাগে !

RAZU

২ ঘন্টা আগে

দুর্যোগের শিকার না হলে ঘরের কোণে বসে মন্তব্য করা খুবই সহজ। পাহাড়ি ঢল আর বন্যায় যাদের ঘরবাড়ি ডুবেছে, বই-খাতা নষ্ট হয়েছে, তাদের জায়গায় নিজেকে ১টা দিন কল্পনা করে দেখুন। তারা পরীক্ষা বর্জন করছে না, দুর্যোগের কারণে পরীক্ষা পিছিয়ে দেওয়ার যৌক্তিক দাবি জানাচ্ছে। সাধারণ মানুষের কষ্টকে 'বাঁদরামি' বলাটা চরম অসংবেদনশীলতা।

মন্তব্য করুন