একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণ

একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

ফন্ট সাইজ:

সিলেটের এমসি কলেজে আলোচিত সংঘবদ্ধ ধর্ষণকাণ্ডের ঘটনায় সাইফুর রহমান নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া মামলার রায়ে মাহবুবুর রহমান রনি, তারেকুল ইসলাম ও অর্জুন লস্করকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ড ও খালাসপ্রাপ্ত সবাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী। মঙ্গলবার দুপুরে এক জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার।

মামলার রায়ে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আইনুদ্দিন ওরফে আইনুল, মিসবাউল ইসলাম ওরফে রাজন, রবিউল ও মাহফুজুর রহমানকে খালাস দেয়া হয়েছে।

২০২০ সালের ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে ঘুরতে যান এক দম্পতি। সে সময় স্বামীকে আটকে রেখে নববিবাহিত তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। প্রায় ছয় বছর পর চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করা হলো।

সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আবুল হোসেন জানিয়েছেন, মামলার রায়ে তারা সন্তুষ্ট। তবে আসামি পক্ষের আইনজীবী শাহ মশাহিদ আলী জানিয়েছেন, শুনানিতে মৃত্যুদণ্ড দেয়ার মতো কোনো সাক্ষ্য উপস্থাপন করা হয়নি। এজন্য তারা উচ্চ আদালতে আপিল করবেন।

REZA

১ ঘন্টা আগে

দ্রুত বিচার আদালত,তবে বিচার সম্পন্ন করতে লেগেছে ছয় বৎসর।কি বিচিত্র সেলুকাস্। নামের কি মাহাত্ম্য।

মন্তব্য করুন