ইরান নিয়ে চলমান আলোচনা ও ভবিষ্যৎ কৌশল নির্ধারণে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে তার এই বৈঠক এমন এক সময় হচ্ছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ওমানের মধ্যস্থতায় সাম্প্রতিক আলোচনা শেষে নতুন দফার সংলাপের প্রস্তুতি চলছে।
সোমবার এক বিবৃতিতে ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর (পিএমও) জানায়, বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান আলোচনাই মূল বিষয় হবে। নেতানিয়াহুর অবস্থান হলোÑ তেহরানকে শুধু পারমাণবিক কর্মসূচি নয়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে কড়াকড়ি আরোপ এবং হামাস ও হিজবুল্লাহর মতো আঞ্চলিক গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধে চাপ দিতে হবে।
এটি ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর নেতানিয়াহু ও তার মধ্যে সপ্তম বৈঠক হবে। বিশ্লেষকদের মতে, নেতানিয়াহু ট্রাম্পকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আরও কঠোর অবস্থান নিতে উৎসাহিত করবেন। যা তেহরানের কাছে একেবারেই ‘রেড লাইন’ হিসেবে বিবেচিত।
তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্ট করে জানিয়েছেন, আলোচনা কেবল পারমাণবিক ইস্যুতেই সীমাবদ্ধ থাকবে। তিনি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘অলোচনাযোগ্য নয়’ বলে মন্তব্য করেছেন।
সূত্র: আল জাজিরা।
ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন নেতানিয়াহু
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
৩ মাস আগে
৯ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬, ৭ঃ০৬ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
