বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে মো. দুলাল (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাতে কেওঢালা ওভারবাগ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ ওই এলাকার জসিম মিয়ার বাড়ির ভাড়াটিয়া। তিনি পেশায় মাছ ব্যবসায়ী।
নিহতের স্ত্রী জানান, প্রতিবেশীর ভাড়াটিয়া সাজিদ দেওয়াল টপকে এসে আমার ছেলে ওসমান গনির পিঠে থাপ্পড় দেয়। এ সময় সাজিদকেও পাল্টা থাপ্পড় দেয়। পরে সাজিদ ও তার পরিবারের লোকজন এসে আমার ছেলে ওসমান গনির ওপর হামলা করে। এ সময় ছেলেকে বাঁচাতে গেলে তাদের লাঠির আঘাতে লুটিয়ে পড়ে সে। পরে তাকে উদ্ধার করে বন্দর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বন্দর থানার পুলিশের উপ-পরিদর্শক তৌহিদুল ইসলাম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে দুলাল নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বন্দরে হামলা থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে পিতা খুন
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
