ব্যাংকিংয়ের পাশাপাশি দেশে-বিদেশে বৈধভাবে সুনামের সঙ্গে বিভিন্ন ব্যবসা পরিচালনা করছেন ইস্টার্ন ব্যাংকের (ইবিএল) চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরী। দেশের ব্যাংকিং খাতকে আধুনিক, গ্রাহকবান্ধব এবং আন্তর্জাতিক মানে উন্নীত করতে অন্যতম শওকত আলী চৌধুরী। উল্লেখ্য যে ধারাবাহিকভাবে গত ১১ বছর তিনি সর্বোচ্চ করদাতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন। তার দৃঢ নেতৃত্বের কারণে এদেশের অর্থনীতি গতিশীল করতে সহায়তা করেছেন এবং কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রেখেছেন।
সংশ্লিষ্টরা বলছেন, মো. শওকত আলী চৌধুরীর চমৎকার করপোরেট সুশাসন, সততা এবং সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের ফলেই ইবিএল ক্রমাগত সাফল্যের শিখরে আরোহণ করছে। বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও ব্যাংকটির আর্থিক ভিত্তি মজবুত রাখা এবং খেলাপি ঋণ নিয়ন্ত্রণে তার নেয়া কৌশলগুলো ব্যাংকিং খাতে প্রশংসিত হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, একটি মহল তার সুনাম ক্ষুন্ন ও ব্যবসাবান্ধ পরিবেশ নস্যাৎ করতে বিভিন্ন মহলেরে মাধ্যমে অসত্য, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। যেখানে বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী ব্যবসাবান্ধব পরিবেশ, কর্মসংস্থানের অপার সুযোগ ও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য দিনরাত পরিশ্রম করছেন তাই সরকার ও প্রধানমন্ত্রীকে সকল মহলকে সহযোগিতা করা প্রয়োজন বলে মনে করেন ব্যবসা সংশ্লিষ্টরা।
ব্যাংকিংয়ের পাশাপাশি তিনি শিপ রিসাইক্লিং, লজিস্টিকস, রিয়েল এস্টেট, চা শিল্প, বীমা এবং অন্যান্য শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সুনামের সঙ্গে পরিচালনা করছেন, যা দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে গুরুপূর্ণ ভূমিকা রাখছে। তার বিরুদ্ধে আনা অভিযোগ অসত্য ও ভীত্তিহীন বলে ক্ষোভ প্রকাশ করেছেন ঘনিষ্টজনরা। মো. শওকত আলী চৌধুরী ইন্টার্ন ব্যাংকের প্রতিষ্ঠালগ্ন থেকেই নেতৃত্বে সম্পৃক্ত আছেন। তিনি ব্যাংকটির একজন প্রতিষ্ঠাতা পরিচালক এবং ১৯৯৩ সাল থেকে পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ অভিজ্ঞতার কারণে ব্যাংকের নীতিনির্ধারণ ও কৌশলগত সিদ্ধান্তে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।
তার নেতৃত্বে পরিচালনা পর্ষদ করপোরেট গভর্ন্যান্স, ঝুঁকি ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেছে। ব্যাংকটির বার্ষিক প্রতিবেদনে শৃঙ্খলা, স্বচ্ছতা এবং গ্রাহকের আস্থা অর্জনকে অগ্রাধিকার দিয়েছেন।
সাম্প্রতিক বছরগুলোতে ইস্টার্ন ব্যাংক ডিজিটাল ব্যাংকিং, অনলাইন সেবা এবং প্রযুক্তিনির্ভর গ্রাহকসেবা সম্প্রসারণে বিনিয়োগ করেছে। ২০২৫ সালের বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা ব্যাংকের ডিজিটাল ট্রান্সফরমেশন ও দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির কৌশলকে প্রশংসা করেন।
