সরকারের দেশব্যাপী চলমান পরিবেশবান্ধব বৃক্ষরোপন কর্মসূচিকে সম্মান জানিয়ে এবং সবুজায়নের এই মহৎ উদ্যোগকে বেগবান করতে বগুড়ার সারিয়াকান্দিতে শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষচারা বিতরণ করা হয়েছে। আজ সকালে সারিয়াকান্দির ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই এসোসিয়েশন (নুসকা) এই ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং স্থানীয় পরিবেশের ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে সরকারের উন্নয়নমূলক পদক্ষেপের সাথে সংহতি প্রকাশ করে এই উদ্যোগ নেওয়া হয়।
উক্ত বৃক্ষচারা বিতরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত) মোঃ আফজাল হোসেন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয় কর্ণিবাড়ীর প্রধান শিক্ষক এস,এম, তরিকুল ইসলাম (ব্যাচ ১৯৮৬) এবং বাংলাদেশ বন বিভাগের ডেপুটি রেঞ্জার এস, এম, এনামুল হক (১৯৮৫ ব্যাচ)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয়, কর্ণিবাড়ী অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক ড. এস, এম, ইকবাল (১৯৮২ ব্যাচ)। এছাড়াও এসোসিয়েশনের সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান (৭৭), সাইফুল ইসলাম নাবিল, মো: তাফসির রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরিবেশ সুরক্ষামূলক এই মহতি অনুষ্ঠানটি এসোসিয়েশনের পক্ষ থেকে সম্পূর্ণ স্পন্সর করেছেন ১৯৮৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।
সভায় বক্তারা বলেন, পরিবেশের টেকসই ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপনের কোনো বিকল্প নেই। সরকারের এই জাতীয় কর্মসূচিকে সফল করতে প্রতিটি নাগরিক তথা শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। বিতরণকৃত ফলজ চারাগুলোর সঠিক পরিচর্যা নিশ্চিত করার জন্য তারা শিক্ষার্থীদের প্রতি বিশেষ আহ্বান জানান।
সারিয়াকান্দিতে নুসকার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষচারা বিতরণ
ভ্রাম্যমাণ প্রতিনিধি, বগুড়া থেকে
বাংলারজমিন
২ ঘন্টা আগে
১৩ জুলাই (সোমবার), ২০২৬, ৬ঃ৫২ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
