গাইবান্ধায় রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার

গাইবান্ধায় রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার

ফন্ট সাইজ:

গাইবান্ধার পলাশবাড়ীতে ৮১ ফুট উচ্চতার রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাসকে মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার করেছে পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)। রোববার দিবাগত রাতে পলাশবাড়ী উপজেলার মধ্যরামচন্দ্রপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাজধানীর উত্তরা পশ্চিম থানায় করা একটি মানি লন্ডারিং মামলায় হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেপ্তার করা হয়।
উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর বলেন, ‘রোববার আমাদের এখানে একটি মানি লন্ডারিং মামলা হয়েছে। এই মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিট তাকে গ্রেপ্তার করেছে।’

গ্রেপ্তারের বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ওসি সরোয়ার আলম খান। তিনি বলেন, ‘মানি লন্ডারিং মামলায় তাকে গ্রেপ্তার করেছে সিআইডি।’

মানি লন্ডারিং ছাড়াও হরিদাসের বিরুদ্ধে রয়েছে অর্থ আত্মসাৎ, প্রতারণা,ধর্মীয় উস্কানি, মন্দির, শশ্মান ও জমি দখল, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রসহ অসংখ্য অভিযোগ রয়েছে। ২০১৮ সালে তিনি প্রতারণা মামলায় র‍্যাবের হাতেও গ্রেপ্তার হয়েছিলেন।

MD Khan

৩ ঘন্টা আগে

তার সাজা দ্রুত নিশ্চিত করা হোক। এটা জনগণের দাবি। সে যেন জামিনে বেরিয়ে আসতে না পারে সেটা নিশ্চিত করা হোক।

মন্তব্য করুন