ফের ৫ দেশে একযোগে ইরানের অতর্কিত হামলা

ফের ৫ দেশে একযোগে ইরানের অতর্কিত হামলা

ফন্ট সাইজ:

টানা দ্বিতীয় দিনের মতো উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ফের অতর্কিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এনিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। খবর মিডল ইস্ট আইয়ের।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১২ জুলাই) রাতে ইরানের বিভিন্ন অঞ্চলে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। দেশটির দাবি, হরমুজ প্রণালিতে ইরানের আধিপত্য ঠেকাতে তারা হামলা চালাচ্ছে। এর জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাল্টা হামলা চালিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, রোববার ভোরে বন্দর আব্বাস, সিরিক, জাস্ক, কেশম এবং খুজেস্তান প্রদেশে দফায় দফায় বিস্ফোরণ হয়েছে।

এর কয়েক ঘণ্টা পরেই বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। এ ছাড়া কাতার জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্র প্রতিহত করছিল। এতে এক শিশুসহ তিনজন আহত হয়েছে।

কুয়েত জানিয়েছে, তারা হামলা প্রতিহত করতে কাজ চালিয়ে যাচ্ছে। অন্যদিকে জর্ডান বলছে, তাদের ভূখণ্ডে তিনটি ক্ষেপণাস্ত্র পড়েছে।

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা জর্ডানে একটি কমান্ড, কন্ট্রোল সেন্টার এবং ড্রোন হ্যাঙ্গার ধ্বংস করেছে। এ ছাড়া কুয়তে মার্কিন রাডার সাইট টার্গেট করে হামলা চালিয়েছে। পাশাপাশি কাতারে একটি জেট রক্ষণাবেক্ষণ কেন্দ্র ও কমান্ড স্থাপনা ধ্বংস করেছে।

আইআরজিসির পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে যে, তারা ওমানের দুকম বন্দরে নৌবাহিনীর জাহাজগুলোর জন্য রসদ সরবরাহ কেন্দ্র এবং মার্কিন বিমানবাহী রণতরীগুলোর জ্বালানি ভরার সুবিধা ধ্বংস করে দিয়েছে।

অন্যদিকে আরব আমিরাত জানিয়েছে, তারা দেশের সীমান্তের বাইরে ক্ষেপণাস্ত্র হুমকি ধ্বংস করেছে।

এর আগে আইআরজিসি জানায়, মার্কিন হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন