বৃহস্পতিবার অর্ধদিবস রাষ্ট্রীয় শোক

কাতারের সাবেক আমিরের মৃত্যু, দূতাবাসে শোক বইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর

বৃহস্পতিবার অর্ধদিবস রাষ্ট্রীয় শোক

ফন্ট সাইজ:

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সোমবার গুলশানস্থ কাতার দূতাবাসে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের জ্যেষ্ঠতম মন্ত্রী হিসেবে তিনি এ শোকবার্তায় স্বাক্ষর করেন।

এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। শোকবার্তায় শেখ হামাদ বিন খলিফা আল থানি-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বাংলাদেশ সরকার, বাংলাদেশের জনগণ এবং নিজের পক্ষ থেকে কাতার সরকার, রাজপরিবার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা জ্ঞাপন করেন।
মন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ কাতারে সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ, আন্তরিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে অত্যন্ত গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করে। তিনি আরও জানান, শেখ হামাদ বিন খলিফা আল থানি-এর মৃত্যুতে শোক প্রকাশের অংশ হিসেবে বাংলাদেশ সরকার আগামী বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালন করবে। এছাড়া, কাতারের মহামান্য আমির, রাজপরিবার এবং ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশের সংহতি ও সমবেদনা জানাতে জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল দোহা সফর করবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন