পাওয়ার ব্যাংকের নির্ভরতা কমাবে ভিভো ওয়াই ৫০০

পাওয়ার ব্যাংকের নির্ভরতা কমাবে ভিভো ওয়াই ৫০০

ফন্ট সাইজ:

সকাল সকাল ফুল চার্জ নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর অফিস মিটিং, জ্যামের মধ্যে স্ক্রলিং, টুকটাক গেমিং আর দিনশেষে পছন্দের সিরিজের কয়েকটা এপিসোড। ব্যাস, সন্ধ্যা নামার আগেই ফোনের চার্জ তলানিতে! এই পরিচিত ভোগান্তি আর পাওয়ার ব্যাংকের ওপর নির্ভরতা থেকে চিরতরে মুক্তি দিতেই ভিভো নিয়ে এসেছে নতুন ভিভো ওয়াই৫০০।

সেগমেন্টের সবচেয়ে বড় ৮১০০এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি থাকার কারণে মাত্র একবার ফুল চার্জেই টানা ১০ ঘণ্টা পাবজি গেমিং, সাড়ে ১৩ ঘণ্টা ম্যাপ নেভিগেশন কিংবা ৩৫ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক উপভোগ করা যাবে। টানা ১০ ঘণ্টা ভারী ব্যবহারের পরও ফোনটিতে প্রায় ৪০ শতাংশ চার্জ থেকে যায়। এর সাথে রিভার্স চার্জিং, বাইপাস চার্জিং এবং অবিশ্বাস্য ৬ বছরের ব্যাটারি হেলথ গ্যারান্টি ব্যবহারকারীদের দীর্ঘদিন নিশ্চিন্তে ফোন ব্যবহারের অভিজ্ঞতা নিশ্চিত করবে।

শুধু সারাদিনের ব্যাটারি ব্যাকআপই নয়, সাথে স্ক্রিনের প্রতিটি মুহূর্ত প্রাণবন্ত ও ইমার্সিভ করতে এতে দেওয়া হয়েছে ৬.৮৩ ইঞ্চির ১.৫কে ইনফিনিটি অ্যামোলেড ডিসপ্লে। ১২০ হার্জ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ৫০০০ নিটস পিক ব্রাইটনেসের কারণে কড়া রোদেও স্ক্রিন দেখতে কোনো সমস্যা হবে না। মাত্র ১.৩৫ মিলিমিটারের আল্ট্রা-ন্যারো বেজেল এবং ৯৪.৪৭ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও গেমিং বা সোশ্যাল মিডিয়া ব্যবহারের অভিজ্ঞতাকে আরও বাড়িয়ে দেবে। দীর্ঘ সময় স্ক্রিন ব্যবহারের ক্ষেত্রে চোখের সুরক্ষায় এতে রয়েছে আই প্রোটেকশন মোড।

দৈনন্দিন ব্যবহারের বাড়তি সুরক্ষায় এতে রয়েছে আইপি৬৯ আন্ডারওয়াটার ফটোগ্রাফি ও এবং অ্যান্টি-ড্রপ আর্মর ডিজাইন যেকোনো পরিবেশেই দেয় সুরক্ষা। মোবাইল ফটোগ্রাফি পছন্দ করেন এমন ব্যবহারকারীদের জন্য এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল সনি মেইন ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ছবিকে আরও আকর্ষণীয়ভাবে সম্পাদনা করতে এতে এআই ইরেজ ২.০, এআই রিটাচ ও চেঞ্জ স্কাই-এর মতো স্মার্ট ফিচার যুক্ত করা হয়েছে।
র‌্যাম ম্যানেজমেন্ট এর চিন্তা থেকে মুক্তি দিবে এর অপারেটিং সিস্টেম ওরিজিন ওএস৬। বাংলাদেশে ভিভো ওয়াই৫০০ পাওয়া যাচ্ছে দুটি ভ্যারিয়েন্টে; যার ৬ জিবি + ১২৮ জিবি সংস্করণের মূল্য ৩৬,৯৯৯ টাকা এবং ৬ জিবি + ২৫৬ জিবি সংস্করণের মূল্য ৪৩,৯৯৯ টাকা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন