কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রযুক্তি, ক্লাউড কম্পিউটিং এবং এন্টারপ্রাইজ প্রযুক্তিকে কেন্দ্র করে বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্যে দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা ‘ভিশন ২০৩০’ ঘোষণা করেছে দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান বিটোপিয়া গ্রুপ। একই সঙ্গে গ্রুপজুড়ে বিকেন্দ্রীভূত নেতৃত্ব কাঠামো চালু, সহযোগী প্রতিষ্ঠানের নেতৃত্ব পুনর্গঠন এবং আগামী এক বছরের মধ্যে কর্মসংস্থান দ্বিগুণ করার পরিকল্পনার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি। রোববার ঢাকার ফোর্টিস ডাউনটাউন রিসোর্টে অনুষ্ঠিত বিটোপিয়া অ্যানুয়াল প্ল্যানিং ২০২৬-২৭ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। দিনব্যাপী এ কৌশল নির্ধারণী সম্মেলনে গ্রুপের পরিচালনা পর্ষদ, শীর্ষ নির্বাহী, সহযোগী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), বিভাগীয় প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
বিটোপিয়া গ্রুপ জানায়, ভিশন ২০৩০-এর মূল লক্ষ্য হলো বাংলাদেশকে বৈশ্বিক প্রযুক্তি খাতে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়া এবং এআইনির্ভর একটি সমন্বিত প্রযুক্তি ইকোসিস্টেম গড়ে তোলা। এ পরিকল্পনার আওতায় সফটওয়্যার উন্নয়ন ও আইটি আউটসোর্সিংয়ের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং, এন্টারপ্রাইজ সল্যুশন, বিজনেস অটোমেশন, ডেটা অ্যানালিটিকস এবং ডিজিটাল ট্রান্সফরমেশনকে ভবিষ্যৎ প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি হিসেবে নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে নতুন আন্তর্জাতিক বাজারে প্রবেশের অংশ হিসেবে আফ্রিকাসহ উদীয়মান বিভিন্ন অঞ্চলে কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।
জানা যায়, ২০১৩ সালে ফ্রিল্যান্সিং কার্যক্রমের মাধ্যমে যাত্রা শুরু করেন উদ্যোক্তা মোহাম্মদ মনির হোসেন। পরবর্তীতে ২০১৭ সালে ৫ লাখ টাকা প্রাথমিক বিনিয়োগ এবং সাতজন কর্মী নিয়ে বিডিকলিং আইটি লিমিটেডের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। গত এক দশকে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে ব্যবসার পরিধি বাড়িয়ে বর্তমানে বিটোপিয়া গ্রুপে রূপ নিয়েছে। বর্তমানে গ্রুপটির অধীনে ২২টি সহযোগী প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। গ্রুপটিতে প্রায় পাঁচ হাজার পেশাজীবী কর্মরত রয়েছেন এবং বিশ্বের ৮০টিরও বেশি দেশের গ্রাহকদের প্রযুক্তি সেবা প্রদান করছে। গ্রুপটির বার্ষিক টার্নওভার বর্তমানে প্রায় ৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৩৫০ কোটিরও বেশি।
সম্মেলনে চেয়ারপারসন সাবিনা আক্তার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ মনির হোসেনকে বিটোপিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (ম্যানেজিং ডিরেক্টর) হিসেবে ঘোষণা দেন।
ভিশন ২০৩০ ঘোষণা বিটোপিয়া গ্রুপের, এক বছরে দ্বিগুণ কর্মসংস্থানের পরিকল্পনা
স্টাফ রিপোর্টার
বিবিধ
৪ ঘন্টা আগে
১২ জুলাই (রবিবার), ২০২৬, ৮ঃ২৪ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
