নীলফামারীতে প্রমীলা ফুটবল

নীলফামারীতে প্রমীলা ফুটবল

ফন্ট সাইজ:

নীলফামারী জেলার জলঢাকা রাজারহাট মাঠে প্রমীলা ফুটবল ম্যাচে মুখোমুখি হয়েছিল এন এস এফ সি নারী ফুটবল দল সিরাজগঞ্জ ও আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব সিলেট। জলঢাকা অনির্বাণ বিদ্যার্থী স্কুলের প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী খেলার উদ্বোধন করেন। আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব ১-০ গোলে এন এস এফ সি নারী ফুটবল দল সিরাজগঞ্জকে হারিয়েছে।

এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জলঢাকা উপজেলা সাবেক সভাপতি ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরীর সভাপতিত্বে উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাঠালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান শামীম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনিছুর রহমান যাদু, সাইদুল আলম,আশরাফুন নাহার।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন