ফুটবল ওয়াগ অ্যাপোলোনিয়া লুয়েলিন বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে সমর্থন জানাতে নিজের বিশেষ সাজ প্রকাশ করেন। প্রায় ছয় লাখ ইনস্টাগ্রাম অনুসারী থাকা এই ইনফ্লুয়েন্সার ও মডেল একটি লাল রঙের ইংল্যান্ড থিমের থ্রি লায়ন্স পোশাক পরে মার্সিডিজ এসইউভির ভেতরে ও বাইরে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। পোস্টটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সমর্থন করতে যাচ্ছি।’ উল্লেখ্য কোয়ার্টার ফাইনালে শনিবার নরওয়েকে হারিয়ে ইংল্যান্ড এখন সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি।
২৬ বছর বয়সী অ্যাপোলোনিয়া ইংল্যান্ড দলের কোনো খেলোয়াড়ের স্ত্রী বা প্রেমিকা নন। তবে তিনি স্কটল্যান্ডের ক্লাব রেইথ রোভার্সের ফুল-ব্যাক জাই রোয়ের সঙ্গে সম্পর্কে রয়েছেন। জাই রোয়ে পোস্টটির মন্তব্যের ঘরে আগুনের ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানান। শুধু তিনিই নন, আরও অনেক অনুসারী মন্তব্য করেন। একজন লিখেছেন, ‘একেবারে দারুণ সুন্দর।’ আরেকজন মন্তব্য করেন, ‘এখন ইংল্যান্ডকে জিততেই হবে!’ তৃতীয় একজন লিখেছেন, ‘দারুণ! এটাও যদি দলকে অনুপ্রাণিত না করে, তাহলে আর কী করবে!’ মায়ামিতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ২-১ গোলে নরওয়েকে হারায়।
ম্যাচের সময় অনুভূত তাপমাত্রা ছিল প্রায় ৪২ ডিগ্রি সেলসিয়াস, যা খেলোয়াড় ও দর্শকদের জন্য ছিল অত্যন্ত অস্বস্তিকর। প্রতিবেদনে রসিকতার ছলে বলা হয়েছে, অ্যাপোলোনিয়ার ছবিগুলো যতই উত্তাপ ছড়াক না কেন, মায়ামির সেই প্রচণ্ড গরমের সঙ্গে তারও পাল্লা দেয়া কঠিন।
