রাজধানীতে রাত থেকে অঝোর বৃষ্টি, সড়কে পানি
ছবি: সংগৃহীত

রাজধানীতে রাত থেকে অঝোর বৃষ্টি, সড়কে পানি

ফন্ট সাইজ:

রাজধানীতে রাত থেকে অঝোর বৃষ্টিতে সড়কে পানি জমে গেছে। গতকাল শনিবার গভীর রাত থেকে আজ রোববার ভোর পর্যন্ত বৃষ্টি হয়। আর ভোর থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। সকাল সাতটা পর্যন্ত অঝোরে বৃষ্টি অব্যাহত থাকে। এতে বিভিন্ন এলাকার রাস্তায় পানি জমেছে।

রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি ২৭, ধানমন্ডি ৩২, কাজীপাড়া, শেওড়াপাড়া, কারওয়ান বাজার ও মিরপুরসহ বিভিন্ন এলাকায় রাস্তায় কোথাও হাঁটু, আবার কোথাও কোমরসমান পানি দেখা গেছে। এতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী।

এদিকে বৃষ্টির পানিতে বিভিন্ন পরিবহন রাস্তায় চলছে না। কোথাও বৃষ্টির পানিতে গাড়ির ইঞ্জিন বিকল হয়ে গেছে। রাস্তায় রয়েছে যানবাহনের সংকট। অনেককে গন্তব্যে হেঁটে যেতে দেখা গেছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিকুল নেওয়াজ কবীর গণমাধ্যমকে বলেন, ‘গতকাল দিবাগত রাত ১২টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ৭৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন