সিলেটে হযরত শাহজালাল (র.) দরগাহে ১৮ দিনে দান বাক্সে জমা হয়েছে ৪৮ লাখ ২৫ হাজার টাকা। এর মধ্যে ছাগল বিক্রি বাবদ টাকা পাওয়া গেছে ১ লাখ ২৫ হাজার টাকা। শনিবার প্রায় ৬ ঘণ্টা গণনা শেষে টাকার হিসেব প্রকাশ করেন সিটি প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী। এ সময় তার সঙ্গে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গণনা শেষে জানানো হয়- দরগাহের ডেগসহ দানবাক্সে ১৮ দিনে পাওয়া গেছে ৪৭ লাখ ১০ হাজার ১০০ টাকা। আর ২৫ টি ছাগল বিক্রি করে পাওয়া গেছে ১ লাখ ২৫ হাজার টাকা। এছাড়া ডলার, ইউরোসহ কয়েকটি দেশের মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া গেছে।
শাহজালাল (রহ.) এর দরগাহ
এবার ১৮ দিনে দানের টাকা জমেছে ৪৮ লাখ ২৫ হাজার
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
অনলাইন
১ ঘন্টা আগে
১১ জুলাই (শনিবার), ২০২৬, ৬ঃ৫৫ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
