‘নরসিংদীতে চাঁদাবাজ, মাদক, সন্ত্রাস ও দুর্নীতি কঠোর হাতে দমন করা হবে’

ফন্ট সাইজ:

নরসিংদী-১ আসনের নবনির্বাচিত এমপি খায়রুল কবির খোকনের সঙ্গে সদর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে প্রধান কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে সদর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় খায়রুল কবির খোকন বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমি গর্বিত ও কৃতজ্ঞ। এখন আমার দায়িত্ব উন্নয়নসহ এলাকায় শান্তিশৃঙ্খলা নিশ্চিত করা। চাঁদাবাজ, মাদক, সন্ত্রাস ও দুর্নীতি কঠোর হাতে দমন করা হবে। নরসিংদী সদরের উন্নয়নে সকল দপ্তরকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে হবে। সকল ধরনের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে দপ্তর প্রধানরা প্রধান অতিথি খায়রুল কবির খোকনকে ফুল দিয়ে স্বাগত জানান। বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও স্থানীয় নেতৃবৃন্দরা আগামী দিনে নরসিংদীকে ঢেলে সাজিয়ে দৃষ্টিদন্দন আধুনিক মডেল সদর উপজেলা গঠনের মহাপরিকল্পনা করা হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ, সদর প্রেস ক্লাবের সভাপতি মাসুদ রানা বাবুল, সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ। এ ছাড়াও উপস্থিত ছিলেনÑ জেলা বিএনপি’র সহ-সভাপতি হারুন অর রশিদ, রবিউল ইসলাম রবি, একে এম গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূঁইয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, যুগ্ম সম্পাদক শাহাজান মল্লিক, সাংগঠনিক সম্পাদক মাজহারুল হক টিটু, সাংগঠনিক সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক সিআইপি রাশেদুল হাসান রিন্টু, প্রচার সম্পাদক ইলিয়াছ হোসেন ভূঁইয়া, দপ্তর সম্পাদক মো. মনিরুল হক জাবেদ, যুব বিষয়ক সম্পাদক সোহরাব হায়দার হাসিব, ছাত্র বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদ, মৎস্যজীবী বিষয়ক সম্পাদক আক্তার হোসেন খাবির, ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহিদুল কবির ভূঁইয়া, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আবদুর রউফ ফকির রনি, সদস্য আওলাদ হোসেন মোল্লা, সাইফুল ইসলাম সোহেল, মাহফুজুল ইসলাম, শহর যুবদল সভাপতি মাহমুদ হোসেন চৌধুরী সুমন, জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম আপেল ও সদস্য সচিব দীপক বর্মণ প্রিন্স, জেলা মহিলা দল সভাপতি এডভোকেট উম্মে ছালমা মায়া, সেক্রেটারি ছালমা আক্তার স্বপ্না, জেলা তাঁতী দলের সভাপতি হুমায়ন কবির কামাল প্রমুখ

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন