বিশ্বকাপের আসরে নয়, প্রেমিকা অ্যামেলিয়ার কাছে ধরা পড়লেন ম্যানসিটির লুইস

বিশ্বকাপের আসরে নয়, প্রেমিকা অ্যামেলিয়ার কাছে ধরা পড়লেন ম্যানসিটির লুইস

ফন্ট সাইজ:

ইংলিশ বিশ্বকাপ দলে ঠাঁই পাননি তো কি হয়েছে! ব্যক্তিগত জীবনের নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছেন ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার রিকো লুইস। ২১ বছর বয়সী এই ফুটবলার জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে তার সঙ্গী অ্যামেলিয়াকে বিয়ে করেছেন। লুইস ইনস্টাগ্রামে জানিয়েছেন, ৭ই জুলাই তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। এই জুটির সম্পর্ক কতদিনের, তা প্রকাশ করা হয়নি। তবে বিয়ের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভেসে যান তারা। বর্তমানে বিশ্বকাপে থাকা ইংল্যান্ডের দুই ফুটবলারও নবদম্পতিকে অভিনন্দন জানিয়েছেন। লুইসের ম্যানচেস্টার সিটির সতীর্থ নিকো ও’রাইলি লিখেছেন, ‘অভিনন্দন, ভাই।’ অন্যদিকে অ্যাস্টন ভিলার তারকা মর্গান রজার্স লিখেছেন, ‘অভিনন্দন, ভাই।’ এ ছাড়া ম্যানচেস্টার সিটির আরও কয়েকজন খেলোয়াড়, যার মধ্যে জিয়ানলুইজি দোন্নারুম্মা ও আন্তোয়ান সেমেনিয়ো রয়েছেন। তারাও শুভেচ্ছা জানিয়েছেন।

২০২৩ সালে ইংল্যান্ডের হয়ে অভিষেকের পর এ পর্যন্ত পাঁচটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন রিকো লুইস। তিনি ২০২৩ ও ২০২৪ সালে ম্যানচেস্টার সিটির প্রিমিয়ার লিগ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে গত মৌসুমে প্রিমিয়ার লিগে মাত্র ১১টি ম্যাচ খেলার সুযোগ পাওয়ায় শেষ পর্যন্ত ইংল্যান্ডের বিশ্বকাপ দলে জায়গা হয়নি তার। তবুও ব্যক্তিগত জীবনের এই বিশেষ মুহূর্তে গ্রীষ্মটা স্মরণীয় করে রাখলেন তরুণ এই ডিফেন্ডার। ইংল্যান্ড গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ড লিখেছেন, ‘রিক, আমার বন্ধু, কী গর্বের একটি দিন! লুইস পরিবারকে অভিনন্দন।’

আরেকজন মন্তব্য করেন, ‘অভিনন্দন ভাই, অসাধারণ লাগছে।’ আরেক ভক্ত লিখেছেন, ‘অভিনন্দন রিকো, দিনটি সত্যিই জাদুকরী মনে হচ্ছে!’


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন