সংসদ চলাকালীন সময় ছাড়া বাকি সময় এলাকায় থাকবো: নাসের রহমান

ফন্ট সাইজ:

মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান বলেছেন, শুধু সংসদ চলাকালীন সময় ছাড়া বাকি সময় ইনশাআল্লাহ্ এলাকায় থাকবো। নির্বাচনী এলাকার মানুষের সুখ-দুঃখ ও উন্নয়নের সারথী হবো। শপথ গ্রহণের পর প্রথমবারের মতো নির্বাচনী এলাকায় এসে সদর উপজেলার বাহারমর্দান এলাকায় নিজ বাড়িতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি নেতাকর্মী ও সর্বস্তরের জনতার সঙ্গে এসব কথা বলেন।
নাসের রহমান বলেন, নির্বাচনের ১০ দিন পর মৌলভীবাজারে আসছি। তখন বুঝতে পারিনি সংসদ অধিবেশন কবে বসবে। এখন অধিবেশনের আগে যতদিন পারি নির্বাচনী এলাকায় থাকার চেষ্টা করবো। আপনারা আমাকে যেভাবে কষ্ট করে নির্বাচনে বিজয়ী করেছেন, আমি চেষ্টা করবো আপনাদের সবার সঙ্গে সাক্ষাৎ করার। জায়গায় জায়গায় ইউনিয়ন ও থানা ঘুরে উন্নয়ন কাজ বাস্তবায়ন করবো। মন্ত্রী হওয়ার বিষয়ে তিনি বলেন, আমি মন্ত্রী হয়েছি কিনাÑ চিন্তা করবেন না। উন্নয়নের জন্য প্রয়োজনীয় সব মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিব আমার পরিচিত। কাজ আদায়ে কোনো সমস্যা হবে না।
অনুষ্ঠানে জেলা বিএনপি’র আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, সিনিয়র সদস্য আলহাজ মো. আব্দুল মুকিত, মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, মোশাররফ হোসেন বাদশা, আশিক মোশাররফ, জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা বিএনপি’র সদস্য বকসী মিসবাউর রহমান, মো. ফখরুল ইসলাম, মো. হেলু মিয়া, মাহমুদুর রহমান, সেলিম সালাউদ্দিন, শ্যামলী সূত্র ধর, আলী, সদর উপজেলা বিএনপি’র সভাপতি মুজিবুর রহমান মজনু, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান, জেলা বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক মো. ইদ্রিস আলী, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. মারুফ আহমেদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মোহিত, জেলা কৃষক দলের আহ্বায়ক শামীম আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি মো. রুবেল মিয়া, সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, ছাত্রনেতা জনি আহমেদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন