অবশেষে শুরু হলো ‘কল্কি ২’-এর শুটিং। পরিচালক নাগ অশ্বিনের এ ছবির মাধ্যমে চার দশক পর মুখোমুখি হলেন কিংবদন্তি অমিতাভ বচ্চন ও কমল হাসান। সেটে দেখা হতেই কমল হাসান জড়িয়ে ধরেন ‘শাহেনশাহ’-কে। এই মুহূর্ত ব্লগে ভাগ করে নিয়ে অমিতাভ লেখেন, দ্য গ্রেট কমল হাসানের সঙ্গে দেখা। ‘গিরাফতার’-এর পর ফের একসঙ্গে কাজ করবো আমরা।
চার দশক পর
বিনোদন ডেস্ক
২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
