আশুলিয়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, রাজমিস্ত্রি গ্রেপ্তার

ফন্ট সাইজ:

সাভারের আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবুল ওরফে বাবু (৪৫) নামে এক রাজমিস্ত্রিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে আশুলিয়ার ডেন্ডাবর অফিসার হাউজিং সংলগ্ন গ্রামীণ টাওয়ার এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত বাবুল ওরফে বাবু পাবনা জেলার বাসিন্দা। সে আশুলিয়ায় রাজমিস্ত্রির কাজ করতো বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দা ও থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃস্পতিবার অভিযুক্ত বাবুল স্থানীয় ফরিদের বাড়ির ভাড়াটিয়া পরিবারের ৭ বছরের শিশুকে কৌশলে একটি নির্জন কক্ষে নিয়ে ধর্ষণচেষ্টা করে।

এ সময় আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে এগিয়ে আসলে ঘটনাটি জানাজানি হয়। পরে খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত বাবুল ওরফে বাবুকে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিকে পুলিশ অভিযুক্ত বাবুলকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন