ভিএআর ও রেফারির ‘ভুলেই’ বিশ্বকাপ থেকে বিদায় মিশরের

বিস্ফোরক দাবি ফার্নান্দো গেরেরোর

ভিএআর ও রেফারির ‘ভুলেই’ বিশ্বকাপ থেকে বিদায় মিশরের

ফন্ট সাইজ:

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা ও মিশরের ম্যাচে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) একটি সিদ্ধান্ত ঘিরে বিতর্ক যেন থামছেই না। ওই ম্যাচে মিশরের একটি গোল বাতিলের ঘটনায় ইতিমধ্যে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন দলটির খেলোয়াড় ও কোচিং স্টাফরা। এবার সেই বিতর্ক নিয়ে মুখ খুললেন কাতার ২০২২ বিশ্বকাপে দায়িত্ব পালন করা মেক্সিকান রেফারি ফার্নান্দো গেরেরো।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে গেরেরো দাবি করেছেন, ওই ম্যাচে ভিএআর প্রোটোকল সঠিকভাবে অনুসরণ করা হয়নি। তার মতে, মিশরের যে গোলটি বাতিল করা হয়, সেটি বৈধ ছিল এবং ওই সিদ্ধান্ত শেষ পর্যন্ত মিশেরের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

গেরেরোর ব্যাখ্যায় বলা হয়, আর্জেন্টিনার খেলোয়াড়ের ওপর কোনো ফাউল হয়নি। এমনকি ফাউল ধরা হলেও সেটি অ্যাটাকিং পজেশন ফেজের (এপিপি ) আওতায় ভিএআরে পর্যালোচনা করার মতো পরিস্থিতি ছিল না।
তিনি বলেন, ওই ঘটনার পর আর্জেন্টিনার খেলোয়াড়দের বল পুনরুদ্ধারের জন্য পর্যাপ্ত সময় ও সুযোগ ছিল এবং তাদের রক্ষণভাগও সঠিক অবস্থানে ছিল। তবুও তারা তিনবার বল দখলে নেয়ার সুযোগ পেয়েও ব্যর্থ হয়।
তার ভাষায়, ভিএআর প্রোটোকল অনুযায়ী, কেবল তখনই হস্তক্ষেপ করা উচিত, যখন আক্রমণের ধারাবাহিকতা স্পষ্ট থাকে এবং বল হারানো দলের বাস্তবসম্মতভাবে বল পুনরুদ্ধারের সুযোগ না থাকে। এই ঘটনায় সেই শর্ত পূরণ হয়নি।
গেরেরো বলেন, ভিএআর ও ম্যাচ রেফারি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। এতে মিশর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শেষ পর্যন্ত তাদের বিদায়ে সেই সিদ্ধান্ত ভূমিকা রেখেছে।

কে এই ফার্নান্দো গেরেরো?
ফার্নান্দো গেরেরো মেক্সিকোর একজন অভিজ্ঞ রেফারি। তিনি কাতার ২০২২ বিশ্বকাপের ফাইনালে, যেখানে আর্জেন্টিনা শিরোপা জিতেছিল, সাপোর্ট ভিএআর হিসেবে দায়িত্ব পালন করেন। সেটি ছিল ওই বিশ্বকাপে তার ১১তম ম্যাচ।
পুরো কাতার বিশ্বকাপে তিনি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি দলের সদস্য হিসেবে কাজ করেন। গ্রুপ পর্বে ডেনমার্ক-তিউনিসিয়া, বেলজিয়াম-মরক্কো এবং জাপান-স্পেন ম্যাচে ভিএআরের দায়িত্বে ছিলেন।
এ ছাড়া জার্মানি-জাপান, ব্রাজিল-সুইজারল্যান্ড এবং তিউনিসিয়া-ফ্রান্স ম্যাচে সাপোর্ট ভিএআর হিসেবে দায়িত্ব পালন করেন।

অ্যাসিস্ট্যান্ট ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (এভিএআর) হিসেবে সুইজারল্যান্ড-ক্যামেরুন এবং ওয়েলস-ইরান ম্যাচেও দায়িত্ব পালন করেছিলেন এই মেক্সিকান কর্মকর্তা।

MD Khan

১ ঘন্টা আগে

মিশর মুসলিম দেশ। তাই রেফারি ইচ্ছে করে মিশরকে হারিয়ে দিল। খালাটা আমেরিকার সাথে হলে ট্রাম্প মাদুরোর মতো স্টেডিয়াম থেকে রেফারিকে কান ধরে তুলে নিয়ে আসতো।
আর্জেন্টিনা কি জিতেছে ! না-কি পাপকে সমর্থন করছে ?

মন্তব্য করুন