মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদের ১০১তম জন্মদিন আজ (শুক্রবার, ১০ জুলাই)। এ উপলক্ষে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন। এদিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে আনোয়ার ইব্রাহিম বলেন, “তুন যেন সর্বদা মহান আল্লাহর রহমত, সুস্বাস্থ্য ও অশেষ বরকতে ধন্য থাকেন। ইনশাআল্লাহ।” ড. মাহাথির মোহাম্মদ ১৯২৫ সালের ১০ জুলাই মালয়েশিয়ার কেদাহ অঙ্গরাজ্যের আলোর সেতারে জন্মগ্রহণ করেন। চিকিৎসক থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া মাহাথির দেশটির আধুনিকায়নের অন্যতম রূপকার হিসেবে পরিচিত। তিনি প্রথমবার ১৯৮১ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর দেশ পরিচালনা করেন। দীর্ঘ এই সময়ে শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে মালয়েশিয়াকে একটি আধুনিক রাষ্ট্রে রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এরপর ২০১৮ সালের সাধারণ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের মাধ্যমে ৯২ বছর বয়সে আবারও প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। সে সময় তিনি বিশ্বের ইতিহাসে সবচেয়ে বয়স্ক কর্মরত প্রধানমন্ত্রী হিসেবে রেকর্ড গড়েন। তিনি ২০২০ সাল পর্যন্ত দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করেন।
মাহাথির মোহাম্মদের ১০১তম জন্মদিন আজ
শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম
স্টাফ রিপোর্টার, মালয়েশিয়া থেকে
অনলাইন
৩ ঘন্টা আগে
১০ জুলাই (শুক্রবার), ২০২৬, ৩ঃ০০ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
