যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টেকনিক্যাল আলোচনা চলছে

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টেকনিক্যাল আলোচনা চলছে

ফন্ট সাইজ:

আঙ্কারায় গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দ্বিপাক্ষিক সমঝোতা স্মারকটি সম্পূর্ণ ‘মৃত’ বলে ঘোষণা করার পর ওয়াশিংটন আদৌ কূটনীতির পথে হাঁটবে কি না, তা নিয়ে তীব্র ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে এই প্রকাশ্য যুদ্ধংদেহী অবস্থানের মাঝেই পর্দার আড়ালে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কারিগরি বা টেকনিক্যাল পর্যায়ের আলোচনা এখনো সচল রয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। একজন মার্কিন কর্মকর্তার সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে, যুক্তরাষ্ট্র এখনো ইরানের সাথে একটি কূটনৈতিক সমাধানের পৌঁছাতে ভেতর-ভেতর প্রতিশ্রুতিবদ্ধ।

এই নেপথ্য আলোচনার মূল এজেন্ডা কেবল চলমান সংঘাতের অবসান ঘটানোই নয়। যুক্তরাষ্ট্র চায় ইরানের পারমাণবিক কর্মসূচিকে কঠোরভাবে সীমিত করতে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অঞ্চলে আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতা পুরোপুরি নিশ্চিত করতে। চলমান চরম উত্তেজনার মধ্যেই এই এজেন্ডাকে এগিয়ে নেয়ার জন্য দুই দেশের প্রতিনিধিরা কারিগরি স্তরে দরকষাকষি চালিয়ে যাচ্ছেন। মার্কিন কর্মকর্তারা স্পষ্ট করেছেন যে, এই টেকনিক্যাল আলোচনাগুলোর প্রতি তাদের ধারাবাহিক প্রতিশ্রুতি রয়েছে এবং তা এখনো বন্ধ হয়ে যায়নি, বরং নিয়মিত গতিতেই অব্যাহত আছে।

Kazi

২ ঘন্টা আগে

Useless. Trump will violate any agreement signed. He is not TRUSTWORTHY.

মন্তব্য করুন