সিলেটের জেলা প্রশাসক পদে এবার নতুন আরেকজনকে নিয়োগ দেয়া হয়েছে। কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হলেও তার যোগদান আটকে যায়। তার পরিবর্তে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুনকে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।
এর আগে গত ২১ই জুন সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব পদে সংযুক্ত করা হয়। এরপর ২৮শে জুন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়। ওই প্রজ্ঞাপন জারির পর রেজা হাসান কুমিল্লার ডিসির দায়িত্ব ছেড়ে সিলেটে যোগদান করতে রওনা দিয়েও সরকারি নির্দেশনা পেয়ে বিমানবন্দর থেকে ফিরে যান। এরপর থেকেই আলোচনায় ছিল নতুন ডিসি নিয়োগের বিষয়টি।
