জাপানের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান মিতসু-এসি আই লজিস্টিকস লিমিটেডের সঙ্গে পার্টনার হতে সম্মত হয়েছে। সকল আইনগত অনুমোদন সাপেক্ষে মিতসু মিতসুই-এর সাবসিডিয়ারি মিতসু। বৈদেশিক মুদ্রায় নির্ধারিত রূপান্তরযোগ্য ঋণ সুবিধা প্রদান করবে এসিআই লজিস্টিককে। একটি কাঠামোবদ্ধ রূপান্তরযোগ্য ঋণ সুবিধার মাধ্যমেই এ পার্টনারশিপ বাস্তবায়িত হবে। এসি আই লজিস্টিকস একটি সহযোগী প্রতিষ্ঠান, যার অধীনে দেশের সর্ববৃহৎ রিটেইল চেইন স্বপ্ন পরিচালিত হয়। বর্তমানে সারাদেশে স্বপ্নের ৮৩৫টিরও বেশি আউটলেট রয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বুধবার ঢাকার এসিআই সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই পিএলসি-এর চেয়ারম্যান এম. আনিস উদ্ দৌলা, ম্যানেজিং ডিরেক্টর ড. আরিফ দৌলা, এসিআই লজিস্টিকস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সাব্বির হাসান নাসির এবং মিতসুই অ্যান্ড কো. (এশিয়া প্যাসিফিক) প্রা. লিমিটেডের কনজিউমার সেন্ট্রিক বিজনেস ডেভেলপমেন্ট ইউনিটের চিফ অপারেটিং অফিসার কাজুহাইডে নাকাজো। এছাড়া উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মিতসুই অ্যান্ড কোম্পানি জাপানের অন্যতম প্রতিষ্ঠিত বহুজাতিক প্রতিষ্ঠান, যা বিশ্বের ৬০টিরও বেশি দেশে বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করে। গভীর কারিগরি জ্ঞান, বৈশ্বিক সোর্সিং দক্ষতা ও বিস্তৃত শিল্পখাতের অভিজ্ঞতা নিয়ে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক বাজারে সুপ্রতিষ্ঠিত।
